হোমনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হোমনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

  • হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২০

কুমিল্লার হোমনায় কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানি আভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা ও এলাকাবাসী তার বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর গ্রামে এই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত ৬ জানুয়ারি বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-কর্মচারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়াকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম আব্দুল মতিনের বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাৎ ও শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। স্কুলের ১০ লক্ষ ২১ হাজার ১৭৬ টাকা আত্মসাৎ ও শিক্ষক-কর্মচারীর সাথে অশালীন আচরনের অভিযোগে বিদ্যালয়ে ১৬ জন শিক্ষক-কর্মচারী অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। এতে তারা উল্লেখ করেন প্রধান শিক্ষক এ.টি.এম আব্দুল মতিন ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিদ্যালয়ের জে.এস.সি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও ফরম পূরণ, নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি এবং এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা, বিদ্যালয়ের পুকুর লিজের অর্থ, শিক্ষাক কর্মচারীদের বিদ্যালয় প্রদত্ত পি.এফ এর টাকা বাবদ ১০ লক্ষ ২১ হাজার ১৭৬ টাকা আত্মসাৎ অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে প্রধান শিক্ষক আব্দুল মতিনের ছাত্রীদের যৌন হয়রানি ও বিদ্যালয়ের টাকা আত্মাসাৎ ও তার বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। স্কুল প্রাঙ্গনে মানব বন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতুতে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দেয় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী পরে তার কুশ পুত্তলীকা দাহ করা হয়।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক শিক্ষার্থী জানান প্রধান শিক্ষক মতিন স্যার তার কক্ষে ডেকে নিয়ে নান রকম বাজে কথা বলতেন, বাসায় যাওয়ার কথা বলতেন, আমাদের, আই লাভ ইউ, আই কিস্ ইউ, আই মিস্ ইউ এসব আশ্লীল কথাবাতা বলতেন। আমরা ভয়ে কিছু বলতে পারতাম না উনি আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখাতেন।

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগর আহবায়ক বাছির মোল্লা জানান, মতিন স্যার শিক্ষার্থীদের নানা ভাবে যৌন হয়রানি করতেন, বাসায় যাওয়ার কথা বলেতেন, শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের কে আই লাভ ইউ, আই মিস্ ইউ এসব বাজে কথা বলতেন। উনার বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। উনার অপরসারণ ও শাস্তি দাবী জানাচ্ছি।

সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করিম জানান, প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যার বিদ্যালয়ের ১০ লক্ষ টাকার বেশি আত্মসাৎ করেছেন। আমাদের সাথে অকারনে খারাপ আচরণ করেন। আমরা গত ৬ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়নম ও অনাস্থা জানিয়ে। মতিন স্যার ছাত্রীদের যৌন হয়রানি করেছেন এমন অভিযোগ শিক্ষার্থীরা আমাদের কাছে জানাচ্ছে। আজ (বৃহস্পতিবার) আমাদের বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মতিন স্যারের বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সহকারি কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া জানান, প্রধান শিক্ষক আব্দুল মতিনের বিরুদ্ধে আমি তদন্ত শুরু করেছি ইতি মধ্যে শিক্ষকদের সাথে কথা বলেছি এবং আগামী সাপ্তাহের মধ্যে আমি তদন্ত প্রতিবেদন জমা দিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনাস্থা জানিয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করার দায়িত্ব দিয়েছি। আগামী পরশুদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads