হোটেলে রাত্রিযাপনকারী দম্পতির ভিডিও ধারণ

প্রতীকী

সারা দেশ

দুই কর্মচারী গ্রেপ্তার

হোটেলে রাত্রিযাপনকারী দম্পতির ভিডিও ধারণ

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০২১

বেড়াতে এসে রেস্ট হাউসে রাত্রিযাপনকারী দম্পতির গোপনে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলকারী দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার ২৪ ঘণ্টার ভেতর তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো— সিলেটের কানাইঘাট উপজেলার চড়িপাড়া এলাকার আবুল কালামের ছেলে রেজোয়ান (২৩) ও শ্রীমগঙ্গল বিরাইমপুর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে খালেদ মিয়া (২৭)। গত বৃহস্পতিবার রাতে কানাইঘটার থানা পুলিশের সহযোগিতায় রেজোয়ানকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এর আগে বিরাইমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খালেদকে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে। এর মধ্যে থেকে দম্পতির শারীরিক মেলামেশার বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান। প্রাথমিকভাবে আসামিরা পুলিশের কাছে তাদের অপকর্মের স্বীকারোক্তিও দিয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এক দম্পতি। রাতযাপনে তারা উঠেছিলেন উপজেলার মৌলভীবাজার সড়কে তামিম রিসোর্ট নামে এক রেস্ট হাউসে। কিন্তু রিসোর্টের দুই কর্মচারী আগে থেকেই রুমে থাকা টিস্যু বক্সের ভেতরে গোপন ক্যামেরা লাগিয়ে দম্পতির অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে। পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল ওই রিসোর্টের দুই কর্মচারী। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় গত বুধবার মামলা করেন ভুক্তভোগি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads