হিসনা নদী রক্ষার্থে নোঙরের মতবিনিময় সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হিসনা নদী রক্ষার্থে নোঙরের মতবিনিময় সভা

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৯

নদী ও পরিবেশ রক্ষার জাতীয় সংগঠন নোঙর কুষ্টিয়ার উদ্যোগে আজ শুক্রবার ভেড়ামারা প্রেস ক্লাবের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোঙর কুষ্টিয়ার আহবায়ক খলিলুর রহমান মজুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, নোঙর কুষ্টিয়ার যুগ্ম আহবায়ক লেখক কলামিস্ট প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম, নোঙর কুষ্টিয়ার সদস্য ও গণমাধ্যমকর্মী প্রিতম মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় হিসনা নদীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। হিসনা নদী রক্ষার্থে জনসাধারণের মধ্যে কিভাবে সচেতনতা তৈরি করা যায় সে বিষয়ে বিশেষভাবে মতবিনিময় হয়। হিসনা নদীকে দখলমুক্ত ও তার ঐতিহ্য টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা সিদ্ধান্ত গ্রহন করে নদী প্রেমিক সবাইকে একসাথে কাজ করার আহবান করেন সভার বক্তারা। 'নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে' এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নোঙর সদস্যবৃন্দ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads