হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২১

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে এনবিআর চেয়ারম্যান হিলি স্থলবন্দরের জিরোপয়েন্ট, পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং আমদানী-রপ্তানী ব্যবসা সংক্রান্ত খোঁজ-খবর নেন।

পরে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, স্থানীয় প্রশাসন, পুলিশ, বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট, ব্যবসায়ী সাথে মতবিনিময় সভা করেন।

সভায় ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখিন সহ বন্দর সংশ্লিষ্ট সমস্যাগুলো তার কাছে তুলে ধরেন। এসময় এনবিআরের চেয়ারম্যান এসব সমাধানে দ্রুত প্রদক্ষেপ নিবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় হিলি স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads