বাংলাদেশ

হিরো অ্যাওয়ার্ড পেলেন ইয়ুথ পার্লামেন্ট

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২১

জাতীয় সংসদের ভবিষ্যৎ প্রজন্ম গড়তে তরুণদের নেতৃত্ব প্রদানের সুযোগ প্রদান ও এসডিজি-১৬ (শান্তি, ন্যয়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) তে অবদান রাখায় ইয়ুথ পার্লামেন্ট এ বছর জাতীয়ভাবে অর্জন করেছে হিরো অ্যাওয়ার্ড-২০২১। যুব ক্ষমতায়ন, যুব নেতৃত্ব ও নারী ক্ষমতায়ণের মত বিশেষ ক্যাটাগরিতে সামাজিক ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাওয়া সমগ্র দেশ থেকে ২০০০টি আবেদনের মধ্যে ২০ জন তরুণ এবং সংগঠনদের প্রদান করা হয়েছে হিরো অ্যাওয়ার্ড- ২০২১।

আজ রাজধানীর গুলাশানের হোটেল রিও লাউঞ্জে সমগ্র দেশ থেকে আসা উদীয়মান তরুণদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মো. কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ স্কাউসের জাতীয় কমিশনার মো. আতিক জামান প্রমূখ।

ইয়ুথ পার্লামেন্টের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন, ডি-৮ ইয়ুথ কনফারেন্সের উপ-প্রধান মিস নওশিন ইয়াসমিন এবং যুব সাংসদ আসিফ আহমেদ। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ইয়ুথ পার্লামেন্ট তাদের দীর্ঘমেয়াদী কাজের স্বীকৃতস্বরূপ এ বছর ব্রিটেন থেকে প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন করেছে ।

ইয়ুথ পার্লামেন্টের পক্ষে থেকে ডি-৮ ইয়ুথ কনফারেন্সের উপ-প্রধান মিস নওশিন ইয়াসমিন বলেন,`আমরা আন্তর্জাতিকভাবে তরুণ নিয়ে এসডিজিতে অবদান রাখতে কাজ করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। আমাদের স্বপ্ন একদিন বাংলাদেশ জাতীয় সংসদ কক্ষেও ইয়ুথ পার্লামেন্ট চর্চা করা হবে ও তরুণরা গণতন্ত্র চর্চায় আগ্রহী হবে। হিরো অ্যাওয়ার্ড আমাদের তরুণদের অনুপ্রাণিত করবে।‘

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads