বলিউড

হাসপাতালে বলিউড অভিনেতা সাইফ আলী খান

  • প্রকাশিত ২২ জানুয়ারি, ২০২৪

অনলাইন ডেস্ক:

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। সোমবার সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। সকাল সাতটার দিকে কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। তার কাঁধে আর হাঁটুতে চিড় ধরেছিল। অস্ত্রোপচারের পর সুস্থ আছেন সাইফ।

এই বলিউড তারকা আগে একাধিকবার শুটিং সেটে আহত হয়েছেন। ২০১৬ সালে ‘রঙ্গুন’ ছবির শুটিংয়ের সময় সাইফের আঙুলে আঘাত লেগেছিল। এরপর তার অস্ত্রোপচার হয়েছিল। তখনো এই অস্ত্রোপচার বেশি জটিল ছিল না।

গত বছর ৫৩ বছর বয়সী সাইফকে ‘আদিপুরুষ’ ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads