সারা দেশ

হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০২১

“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’’ - এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন শেষে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালন করা হবে। এ উপলক্ষে নানা ধরণের কর্মসূচী গ্রহণ করেছে। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সফল করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান।

এসময় ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো.খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র কমান্ডার ফাইটার মো. শাহজাহান মিয়া,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads