হালুয়াঘাটে তিনদিন ব্যাপি কৃষি মেলার আয়োজন

প্রতিনিধি পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে তিন দিনব্যাপি কৃষি মেলার আয়োজন

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০২২

‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপি কৃষি মেলা। বৃহস্পতিবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং। 

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার এ,বি,এম লুৎফুর রহমান নয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র, খাইরুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান প্রমুখ।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।এবারের কৃষি মেলায় ২৩টি স্টলে বিভিন্ন ফলজ,বনজ ওষুধি গাছসহ বিভিন্ন ফুলের গাছ মেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads