লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা আনোয়ার হোসেন (২৭) নামে এক যাত্রী মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে বড়খাতা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন অটোভ্যান যোগে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ঘাতক ট্রাক তার পিছনে দিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সেই সাথে তার শিশু সন্তান গুরুতর আহত হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।





