সারা দেশ

হাজীগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০২১

মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন হাজীগঞ্জের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, বিনামূল্যে গাছের চারা বিতরণ, গাছা চারা রোপণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরি’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী মো. জসিম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুর রহমান মীর, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস মোর্শেদ প্রমূখ।

ভার্চুয়াল আলোচনা সভায় সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads