হাজারো সমর্থক নিয়ে প্রথম অফিস করলেন হালুয়াঘাটের নতুন চেয়ারম্যান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাজারো সমর্থক নিয়ে প্রথম অফিস করলেন হালুয়াঘাটের নতুন চেয়ারম্যান

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ০৭ নং শাকুয়াই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান পহেলা জানুয়ারী প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেছেন। শপথ গ্রহণের পর এটিই কর্মদিবস।

এ উপলক্ষে সকাল থেকে হাজারো কর্মী সমর্থক উনার শাকুয়াই বাজারের বাসভবনে এসে জড়ো হন। পরে সেখান থেকেই বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইউনুস আলী খানের পিতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান  তার বক্তব্যে বলেন,আমি শাকুয়াই ইউনিয়নকে হালুয়াঘাট উপজেলার মাঝে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন ,সাধারন মানুষদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে, যে কোন সময়, আমার সাথে ফোন কথা বলবেন, ও সরাসরি দেখা করবেন, আমি সব সময় চেষ্টা করবো আপনাদের শুখে দুঃখের সাথী হতে।

বক্তব্য শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে ইউনিয়ন পরিষদে বাবার হাত ধরেই চেয়ারম্যানের চেয়ারে বসেন ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান।

এ সময় নব-নির্বাচিত ইউপি সদস্য সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ফুলের মালা ও তোড়া দিয়ে তাদের চেয়ারম্যানকে বরণ করেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads