হাকিমপুর সীমান্তে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আটককৃত ইয়াবা কারবারি রুবেল (৩৩)।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাকিমপুর সীমান্তে ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২০

দিনাজপুরে হাকিমপুর সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।

আজ বুধবার ভোরে র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

আটককৃত ইয়াবা কারবারি হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের ময়নুল ইসলামের ছেলে রুবেল (৩৩)।

দিনাজপুর র‌্যাব সুত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর অধিনায়ক সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সীমান্তের ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযান চালিয়ে ৪০১ পিস ইয়াবাসহ রুবেলকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads