হাকিমপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান, সাধারণ সম্পাদক নুর

ফাইল ছবি

সারা দেশ

হাকিমপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান, সাধারণ সম্পাদক নুর

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান শুভ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টা থেকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। ৪৫৯ ভোটারের মধ্যে ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আয়েন উদ্দিন আহমেদ।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান জানান, নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads