নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে জাটকা ধরায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে আটক ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টি হতে রাত ১১টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ এর পরিচালিত অভিযানে ৭ জেলে আটক হয়।
আটককৃতরা হলো- ১. মোঃ মনির হোসেন (২২) - পিতা মোহাম্মদ ইসমাইল বেপারি, সাং বাঁশ গাড়ি, রাজরাজেশ্বর, চাঁদপুর, সদর। ২. মোঃ শাহ আলম (১৩), পিতা- মো ছিদ্দিক আলি প্রধানিয়া, সাং-ঐ ৩. মোঃ মোক্তার হোসেন( ২২), পিতা- ওহাব মাঝি ৪. মোঃ খবির হোসেন(১৮) পিতা- ইসমাইল বেপারি, ঠিকানা- ঐ ৫. মোঃ রহুল আমিন(২৫) পিতা- মোঃ আশরাফ আলি মিঝি, ঠিকানা-ঐ, ৬. পারভেজ(১৮) পিতা- মোস্তফা প্রধানিয়া, সাং দক্ষিন তারাবুনিয়া, সখিপুর, শরিয়তপুর। ৭. ইয়াছিন(১৪) পিতা- মান শরীফ খান, ঠিকানা -ঐ।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার থোয়াইহলা চৌধুরী। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার জাল এবং ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জাটকাগুলো স্থানীয় দুঃস্থ দের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।





