সারা দেশ

হবিগঞ্জে বিশ্ব পানি দিবস পালন

  • ''
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে "নিরাপদ পানি ও জলবায়ু রক্ষায় সচেতন হই" শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করা হয়।  আজ ২৩ মার্চ (শনিবার) বেলা ১২ টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্রতীক থিয়েটার এর আােয়াজন করে। এতে শিক্ষার্থী, নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  শোয়েব চৌধুরী, প্রতীক থিয়েটার সভাপতি ডা: সুনীল বিশ্বাস। মূল বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ  সম্পাদক তোফাজ্জল সোহেল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা, সাংস্কৃতিক কর্মী শাকিল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন- নদ-নদী, হাওর, পাহাড়ি ছড়া , বনভূমি প্রাকৃতিক সম্পদের সুন্দর একটি অঞ্চল হচ্ছে হবিগঞ্জ। কিন্তু গত দুই দশক ধরে পরিবেশ বিধ্বংসী কাজ কার্যকলাপের কারণে প্রাকৃতিক সৌন্দর্য বিঘ্নিত হওয়া ছাড়াও বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যে জন্য পরিবেশগত সংকট চরম আকার ধারণ করেছে।

নদী, ছড়া ,পাহাড়, বনভূমি প্রকৃতির সৃষ্টি। যারা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদের প্রতিহত করতে হবে। পানি ছাড়া মানুষসহ কোনো প্রাণী বাঁচতে পারেনা। সুতরাং পানি অপচয় নয় বরং সংরক্ষণে যত্নশীল হতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads