সারা দেশ

হবিগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত

  • ''
  • প্রকাশিত ৩ মার্চ, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। রোববার দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া  ও চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন।  তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মাসুক আলী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads