অপরাধ

হত্যা হয়েছে ঢাকায় ১৭ বছর পর আসামি গ্রেফতার খুলনায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২৩

রাজধানীর সূত্রাপুরের চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি ভুট্রো’কে দীর্ঘ ১৭ বছর পর খুলনার টুটপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব- ১০।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ২৮ আগস্ট  রবিবার   র‌্যাব- ০৬ এর সহয়াতায় খুলনার সদর থানাধীন টুটপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযানে  ২০০৪ সালে রাজধানীর সূত্রাপুরের চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত   আসামি ভুট্রো ওরফে আবু তালেব ভুট্রোকে  (৪২),গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে মামলা রুজুর পর থেকে দীর্ঘ ১৭ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads