সড়ক দূর্ঘটনায় নিহত খায়রুলের দাফন সম্পন্ন

নিহত খায়রুল ইসলাম (৩৫)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সড়ক দূর্ঘটনায় নিহত খায়রুলের দাফন সম্পন্ন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০১৯

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত খায়রুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

নিহত খায়রুল ইসলাম (৩৫) পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মোস্তফা সরদারের ছেলে।

উল্লেখ্য, খায়রুল রোববার দুপুরে মটর সাইকেল যোগে সোলাদানা সড়ক দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ভিলেজ পাইকগাছা মোড়নামক স্থানে পৌছালে নছিমনের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে খায়রুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads