মানিকগঞ্জ প্রতিনিধি:
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর(ট্রাক প্রতীক) বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও নৌকার প্রার্থী মমতাজ বেগম।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুমের বাউল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
এসময় মমতাজ বলেন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু কালো টাকা ও শাবান বিতরণ করে নির্বচনীয় আচারবিধি লঙ্ঘন করছেন। সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর প্রার্থীতা বাতিলেও দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, হহিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





