স্ত্রী-শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্ত্রী-শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২১

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন ফখরুল মিয়া নামে এক স্বামী।  সোমবার ভোরে শহরের চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ার সঙ্গীতা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফখরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন- রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশু সন্তান সালমান সাফায়াত। নিহত রেশমী পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

স্বজনা জানান, দুই বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার সাইফুল্লার ছেলে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের কোলজুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ গতকাল ভোরে রেশমী ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নরসিংদী সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, নিহত রেশমীর পরকীয়া সম্পর্ক ছিল- এমন বিষয় নিয়ে তার স্বামী তাকে সন্দেহ করতো। এরই জেরে স্বামী ফকরুল মিয়া তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করে। ফকরুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে পরকীয়ার কারণে স্ত্রীর প্রতি ক্ষুব্ধ ছিল এ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads