করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার রাত থেকে জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর স্ত্রীকে নিয়ে নিজ বাসভবনে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রয়েছেন ট্রুডো।
এদিকে, এরই মধ্যে সোফি গ্রেগরির করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত জনসমাগম হতে দূরে থাকবেন ট্রুডো দম্পতি।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বর্তমানে বাসায় থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন ট্রুডো।
অটোয়ায় প্রাদেশিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক আপাতত স্থগিত করেছেন ট্রুডো।





