স্ত্রীর সামনেই কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

সারা দেশ

স্ত্রীর সামনেই কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২০

কুমিল্লায় স্ত্রীর সামনেই জিল্লুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার ফুনকা ব্রীকস ফিল্ড এলাকায়  এ ঘটনা ঘটে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান জানান, জিল্লুর রহমান চৌয়ারার ফুনকা ব্রীক ফিল্ড এলাকা দিয়ে তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল করে দূর্বৃত্তরা এসে তার উপর হামলা চায় এবং উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। জিল্লুর রহমান কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে। 

স্থানীয়রা জানায়, নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তার সাথে অন্যান্যদের বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads