সৌদিতে সড়ক দুর্ঘটনায় কালিহাতীর ২ জন নিহত, চলছে শোকের মাতম

সৌদি আরবে নিহত বাহাদুরের স্বজনের আহাজারি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কালিহাতীর ২ জন নিহত, চলছে শোকের মাতম

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ৪ মে, ২০১৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ী টাঙ্গাইলের কালিহাতীতে। নিহত ওই দুইজনের বাড়ীতে চলছে শোকের মাতম ও আহাজারি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতের পরিবারের সদস্যরা্।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের ঝগড়মান গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে বাহাদুর (৩৫) এবং কস্তুরিপাড়া শামছুল হকের ছেলে মনির হোসেন (২০)।

নিহতদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত বাহাদুর ছিলেন অসহায় প্রতিবন্ধী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিবন্ধী স্ত্রী, একমাত্র সন্তান  প্রতিবন্ধী মেয়ে, মা অসুস্থ বাবা ও এক বাক-প্রতিবন্ধী বোন নিয়ে ছিলো বাহাদুরের সংসার।

বাহাদুরের প্রতিবন্ধী স্ত্রী রাশেদা বলেন, ‘আমাগোরে লাশটা আইন্যা দেন, আমগোরে সংসার এহন কেমনে চলবো, সুদি ঋণ কিবায় সুদাবো।’

নিহত মনির হোসেনের মা মমতাজ বলেন, আমার পোলার লাশটা আপনারা এনে  দেন।

এক মাস আগে মনিরের বাবা ইরাক প্রবাসী শামছুল হকের বাম হাতের চারটি আঙুল কাজ করার সময় মেশিনে কাটা পড়ে। বর্তমানে সে ইরাকে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজন এবং পরিবারের সদস্যদের করুণ আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২ মে সৌদির রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের সাকরা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশী নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads