সারা দেশ

সোনারগাঁয়ে ৫দিন যাবত মোতালিব নামে এক ব্যক্তি নিখোঁজ

  • ''
  • প্রকাশিত ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগা ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

সোনারগাঁয়ে গত পাঁচ দিন যাবত মোতালিব  নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।  উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার বাসিন্দা মোতালিব ফেব্রুয়ারী মাসের ২৩ তারিখ দুপুরে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারী বুধবার নিখোঁজ মোতালিবের স্ত্রী আমেনা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।  থানার ডায়েরি থেকে জানা যায় মোতালিব ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১২টার দিকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি আসে নাই।

নিখোঁজের স্ত্রী আমেনা জানায় প্রতিদিনের মতো  গত ২৩ ফেব্রুয়ারী তার স্বামী মাছ ধরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়।   কিন্তু সেদিন থেকেই তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না।  বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খোজাখুজি করে না পেয়ে থানায়  জিডি করেছি।  আমেনা আরো জানায়, তার স্বামী একজন সহজ সরল মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads