সারা দেশ

সোনারগাঁ পিরোজপুরে পারভেজ হত‍্যার খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ২ মার্চ, ২০২৪

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকায় শনিবার সকালে  পারভেজ হত‍্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে। এলাকার শতশত নারীপুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে খুনীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য গত ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের ভিতরে বালুমহল নিয়ে কথা কাটাকাটি হয় পিরোজপুর ইউনিয়ন যুবলীগনেতা মোঃ জাকির হোসেন এর সাথে জসিমগং এর। নামাজ আদায় শেষে এক পর্যায়ে ঘটনা শেষ হয়ে যায়।পরে হঠাৎ করে জসীমউদ্দীন এর লোকজন লাঠিষোটা ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জাকির এর উপর হামলা করলে হামলায় ১০/১২জন লোক আহত হন এবং আব্দুল মোতালিবের ছেলে পারভেজকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান। এতে এলাকা বাসির মধ‍্যে আতংকের সৃষ্টি হয়। অন‍্যান‍্য আহতরা ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে মোঃ জাকির হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় ৪৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পশ্চিম কান্দারগাঁও এলাকায় শতশত নারীপুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এই মানববন্ধনে আরো উপছিলেন ,নিহত সাধন এর মা জমতূন্নেছা বাবা ফজলুল হক,শিউলী আক্তার পারভেজ এর স্ত্রী,মোঃ আমির হোসেন,ওয়াহাদ আলী,তৌয়ব আলী,সামসুদ্দীন,জুলহাস,মোঃ সিরাজুল ইসলাম?মোঃ মোতালিবসহ আরো অনেকে। ৩টি হত‍্যা কান্ড ঘটে তার বিচার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

পশ্চিম কান্দারগাঁও এলাকার প্রধান আসামী জসিম ও তার ছেলে ফাহাদকে র‍্যাব সদস‍্যরা আটক করে সোনারগাঁ থানা হস্তান্তর করেছে। পরে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরন করা হয়েছে।

এলাকা বাসি দাবী ও তারা জননেত্রী শেখ হাসিনার নিকট জোড় দাবী করে বলছেন,এই হত‍্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এবং তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়।এরূপ ঘটনা ভবিষ্যতে আর না যেন ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads