সারা দেশ

সোনাগাজীতে সেহরি খেতে উঠে শ্লীলতাহানির শিকার প্রবাসীর স্ত্রী

  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

সোনাগাজীতে সেহেরি খেতে উঠে শ্লীলতাহানির শিকার হলেন এক প্রবাসীর স্ত্রী। ১৩ রমজানের সেহেরি খেতে ঘুম থেকে জেগে পানির জন্য ঘরের বাহিরে গেলে স্থানীয় ইউসুফ নবী সুজন তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে সোনাগাজী পৌরসভার কলেজ রোড় থেকে পুলিশ আিভযুক্তকে গ্রেফতার করেন। রাতে প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইনে মামলা দায়ের করেছেন। দুই সন্তানের জনক অভিযুক্ত সুজন উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভুঞাবাজার সংলগ্ন অলি মিজি বাড়ির সাহাব উদ্দিনের ছেলে।

অভিযোগের বরাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহবুব আলম সরকার বলেন, মুঠোফোনে প্রবাসীর স্ত্রীকে অভিযুক্ত সুজন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি গৃহবধুর পরিবারের তরফ থেকে সুজনের পরিবারকে অবহিত করা হলেও তারা কোন প্রতিকার করেননি। পরে মান সম্মানের ভয়ে গৃহবধু তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ করে দিলেও নিস্তার মিলেনি তার। গত কয়েকদিন আগে সুজন গৃহবধুর নতুন মোবাইল নাম্বারটি সংগ্রহ করে পুনরায় তাকে উত্ত্যক্ত শুরু করেন। ১৩ রমজান সেহেরি খেতে উঠে গৃহবধূ ঘরের বাহিরের নলকুপ থেকে পানি নিতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সুজন তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় গৃহবধূর চিৎকারে সে পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছে, একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে অভিযুক্ত সুজনের সাথে গৃহবধু নাসরিন আক্তারের পরিবারের সাথে সুসম্পর্ক ছিলো। এ সুযোগে নাসরিনকে বিয়ে করার জন্য তার পরিবারের কাছে প্রস্তাব পাঠায় দুই সন্তানের জনক সুজন। তার প্রস্তাব প্রত্যাক্ষান করে গত তিন মাস আগে প্রবাসী সোহাগের সাথে নাসরিনকে বিয়ে দেন পরিবার। তারপর থেকে সুজন ক্ষিপ্ত হয়ে নাসরিন উত্ত্যক্ত শুরু করেন। এনিয়ে এলাকায় কয়েকবার শালিসি বৈঠক হলেও সুজনকে নিবৃত্ত করা যায়নি।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, গৃহবধুর অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর সেটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে শনিবার দুপুরে ফেনীর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads