সোনারগাঁয়ে জামদানী কারিগরকে ধর্ষণ, আটক ১

প্রতীকী ছবি

অপরাধ

সোনারগাঁয়ে জামদানী কারিগরকে ধর্ষণ, আটক ১

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুলাই, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী জামদানী কারীগরকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদি হয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলার বিবরণীতে ওই তরুণীর বাবা উল্লেখ করেন, উপজেলা কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার মেয়ে ওই এলাকার নুরুল ইসলামের বাড়িতে জামদানী শাড়ী বুননের কাজ করতো। তাদের পাশ্ববর্তী বাড়ীর ভাড়াটিয়া ও আড়াইহাজার উপজেলার নজরপুরা এলাকার শামসু মিয়ার ছেলে ইউসুফ মিয়ার তার মেয়ের সঙ্গে জামদানী শাড়ী বুনার কাজ করতো। পরে নুরুল ইসলামের সহযোগিতায় তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইউসুফ মিয়া কয়েকবার ধর্ষণ করে। ফলে তার মেয়ে তিন মাসের অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে।  এ অবস্থায় ইউসুফ মিয়াকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে টালবাহানা শুরু করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে নুরুল ইসলাম মীমাংসার আশ্বাস দিয়ে ধর্ষিতাকে আটক রেখে বাচ্চা নষ্ট করে ফেলে।

খবর পেয়ে আহত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ইউসুফ মিয়াকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads