চট্টগ্রাম প্রতিনিধি:
সেবাকেই প্রাধান্য দিয়ে নতুন যাত্রা শুরু করে, শান্তির হাট মেটারনিটি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার , উদ্বোধনের শুরু থেকে প্রথম মাস সম্পূর্ণ বিনামূল্যে আউটডোর ডাক্তার পরিষেবা দিয়েছে এ প্রতিষ্ঠানটি মাসব্যাপী, এরপর ভাষা শহীদের মহান মাসের নতুনভাবে উপস্থাপন নতুন দৃষ্টান্ত , একাধারে দক্ষিণ আশিয়া , বিনানিহারা ও ভান্ডারগাঁও সহ বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে ফ্রি চিকিৎসা প্রদান করেন একেবারে এলাকায় এলাকায় গিয়ে , যেখানে কোন রেজিস্ট্রেশন চার্জ ছিল না , ডায়াবেটিস পরীক্ষা ছিল সম্পূর্ণ ফ্রি , এবং বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রি পরামর্শ।
এ সকল ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা প্রদান করেছেন হসপিটালের নিয়মিত ডাক্তারবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডা: মিশকাত তাহমিদ আজিজ, ডা: সুপর্ণা দে , ডা: মো: আবু ফয়সাল চৌধুরী , ডা: জেসমিন আকতার ,ডা: ফারুক আহমেদ , ডা: মাসুদুর রহমান সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
সারজমিন পরিদর্শনে , স্থানীয় প্রতিনিধি জানান তাদের অভ্যন্তরীন সেবার মান অত্যন্ত ভালো এবং খরচ শহরের তুলনায় অনেক কম ।
শহর থেকে বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রতিদিন আসে এবং নিয়মিত চেম্বার করেন , তবে কিছু কিছু রোগী এটাও জানিয়েছেন দূরত্ব যানজটের কারণে ডাক্তার অনেক সময় পৌঁছাতে দেরি করেন , কিন্তু তাদের সার্বক্ষণিক ২৪ ঘন্টায় এমবিবিএস ডাক্তার রয়েছে যে কোন ইমারজেন্সি চিকিৎসা সেবা প্রদান করার জন্য।
ম্যানেজমেন্টের সাথে কথা বলি আমরা সম্প্রতি লাইসেন্স অভিযান সম্পর্কে , ম্যানেজিং ডিরেক্টর আমাদের প্রতিনিধিকে সকল লাইসেন্সের আবেদনের কপি দেখান , এপ্রিল মাসে আবেদন সম্পন্ন করার পরও আমলাতান্ত্রিক জটিলতা ও নির্বাচনী সমস্যার কারণে যথাসময়ে ইন্সপেকশন সম্পন্ন হয়নি , কিন্তু তাদের ব্যাংক চালান ও অন্যান্য সকল লাইসেন্সের পেমেন্ট সম্পন্ন রয়েছে ।
তবে এটাও বলেন স্বার্থান্বেষী একটা প্রতিদ্বন্দ্বী মহল , রটনা ছড়াচ্ছে যাতে করে প্রতিষ্ঠানটি তার সক্রিয়তা হারায় । ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল ডিরেক্টরগণ অধিকাংশই ডাক্তার তাই আশা করা যাচ্ছে প্রতিষ্ঠানটি তাদের সেবার উত্তরোত্তর উন্নয়ন ঘটিয়ে , দক্ষিণ চট্টলার রোগীদের দূরে গিয়ে শহরে চিকিৎসা নেয়ার যে কষ্ট তা অনেক অংশে লাগভ করতে ভূমিকা রাখবে





