নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বাজারে হাসপাতাল ও জাহাঙ্গীর সেন্টার বাণিজ্যিক ভবনের ফাইলিংয়ের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে হাসপাতাল ও মার্কেটের স্বত্ত্বাধিকারী সানজী গ্রুপের চেয়ারম্যান এবং মেঘানা ব্যাংকের রিক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, আজাদ হোসেন, মমিন উল্যাহ চেয়ারম্যান, বেলাল হোসাইন ফতেহপুরী।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী বাহার উল্লাহ, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, কাবিলপুর ইউপি আওয়ামীলী সাবেক সভাপতি আবুল কালাম, কাদরা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সেক্রেটারী ডাক্তার আবদুল হাই, আওয়ামীলীগ নেতা শাহাজাহান চৌধুরী সেলিম, দুনীতি বিরোধী আন্দোলনের সেক্রেটারী মাষ্টার ওয়াজি উল্লাহ, ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ বতু সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনেল বিপুল সংখ্যক এলাকাবাসী।





