“বীমা দিবসে শপথ করি উন্নত জীবন গড়ি” এই শ্লোগানকে ধারন করে নোয়াখালীর সেনবাগে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
দিবসটি উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল উপজেলা পরিষদের সামনে থেকে নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার ও ভাইস চেয়অরম্যান গোলাম কবির, মারিয়াম সুলতানার নেতৃত্বে বীমা কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি সেনবাগ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সফিকুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, বালিয়াকান্দী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম জসিম, সমাজসেবা কর্মকতা নাসরুল্লাহ আল মাহমুদ, সেনবাগ উপজেলা যুবলীগ আহবায়ক আ.স.ম. জাকারিয়া আল মামুন, পপুলার লাইফ ইন্সুরেন্সর নোয়াখালী ও লক্ষীপুরের ইনচার্জ মোঃ জাফর আহম্মদ, সেনবাগের ইনচার্জ খোরশেদ আলম, সন্ধানী লাইফের আনোয়ার হোসেন জুয়েল, মোঃ সবুজ প্রমুখ।
আলোচনা সভা শেষে বীমা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বীমা কর্মীদের পুরস্কৃত করা হয়।





