সেনবাগে বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের পরীক্ষার সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের পরীক্ষার সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০১৯

নোয়াখালীর সেনবাগে হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বৃত্তির স্মাননা সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়ালের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার।

বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার, ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, জিয়াউল হক পাটোয়ারী দুলু, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হানিফ ও মাস্টার জাকের হোসেন, মাইন উদ্দিন ভূঁইয়া লিটন, ফরদাহ হোসেন, নাদেরুজ্জামান রাশেল, ভিপি আমিরুল ইসলাম মোহন, ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান,ফাউন্ডেশনের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

এর আগে, গত ৩০ নভেম্বর ১১৭ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে ওই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এতে ১ম পুরস্কার ২০ হাজার , ২য় ১০ হাজার ও ৩য় ৫ হাজার এবং শ্রেষ্ঠ তিন শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ হাজার সহ অপর ২৭ জনকে ২ হাজার করে টাকা এবং সনদপত্র দেওয়া হয়।

 

 

 

 

#

বি:দ্র্র: এ সংক্রান্ত ছবি ই-মেইলে পাঠানো হয়েছে।

 

   #

                                                                                             মোঃ জাহাঙ্গীর আলম

তারিখঃ ১৮/১২/২০১৯ইং                                                                সেনবাগ প্রতিনিধি

নোয়াখালী।

০১৮১২৮৭৪০৭৩

০১৭১২৮৭৪০৭৩

                                                                                                                 

 

                                                                                                                 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads