সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:
সেনবাগে বিএনপি ও জামাযাতের ডাকা তিন দিনের অবরোধের প্রথমদিন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সকাল সাড়ে ৮ টারদিকে উপজেলার ফেনী - নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সিরহাট বাজারের সন্নিকটে এমপি রোড থেকে হাজনী খাল লায়ন জাহাঙ্গীর মানিক মহিলা কলেজের মধবর্তী স্থানে ও সেবারহাট পূর্ব বাজার এলাকায় সড়কে গাছের গুড়ি ফেল, লম্বা বেঞ্চী ও সড়কে এলোমেলো ভাবে ট্রাক কাভ্যার্ড ভ্যান দিয়ে সড়ক অবরোধ করে।
পরে খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে সড়কে থাকা গাছের গুড়ি,বেঞ্চ ও ট্রাক সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের জন্য মুক্ত করে দেয়।
অবরোধ সরাতে গিয়ে পুলিশের সঙ্গে অবরোধ কারীদের ধাওযা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ব্যাপক শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এতে পুলিশের ছোঁড়া শর্টগানের গুলিতে বিএনপি ও জামাযাতের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
পরে সকাল সাড়ে ৯ টারদিকে পুলিশ অবরোধ কারী পিকেটারদের ধরতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামে অভিযান চালায়। সকাল সাড়ে ১০ টার সময় এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
পুলিশের গুলি বর্ষন,অভিযানের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে। তবে, কত রাউন্ড গুলি বর্ষন করেছেন তা তিনি তাৎক্ষনিক জানাতে পারেনী পরে হিসাব করে জানাবে বলে জানান।
এঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনী।





