সারা দেশ

সেনবাগে স্ত্রী,কন্যা ও শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্ঠা

  • ''
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে শুক্রবার ভোররাতে ঘরে ঢুকে স্ত্রী,কন্যা ও শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আমির হোসেন (৫০) নামের এক সাবেক স্বামী।  এতে গুরুত্বর আহত দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ঘটনার পর পরই অভিযুক্ত আমির হোসেন পালিয়ে যায়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইদিলপুর গ্রামের ফাতেমার নতুন বাড়িতে ওই ঘটনাটি ঘটেছে।  আহতরা হলেন,অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইদিলপুর গ্রামের ছমদ আলী মালের বাড়ির লোকমান হোসেনের স্ত্রী মাফিয়া বেগম (৬০) তার মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও নাতনী রাবেয়া আক্তার (১৮)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২৬ বছর আগে পারিবারিক ভাবে সোনাইমুড়ীর উপজেলার অম্বরনগর গ্রামের আমির হোসেনর সাথে সেনবাগের ইদিলপুর গ্রামের ফাতেমা বেগমের বিয়ে হয়।  কয়েক বছর পর তাদের সংসারে কলহ দেখ দেয়।  তিন বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।  এরপর ফাতেমা দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়ির পাশে ইদিলপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করে।

শুক্রবার ভোররাতের দিকে ফাতেমা ও তার মা নামাজ পড়লে উঠলে আমির দুটি দা ধারালো নিয়ে আকস্মিক তাদের ঘরে ঢুকে এলোপাতাড়ি সাবেক স্ত্রী ফাতেমা, শাশুড়ি মাফিয়া বেগম ও তার মেয়ে রাবেয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা চেষ্টা চালায়।  এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এল সে পালিয়ে যায়।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুমুর্ষ অবস্থায় মাফিয়া বেগম ও তার মেয়ে ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তিনি শুনেছেন, দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।  বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BK- ASIF

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads