সেতু যেন মরণ ফাঁদ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সেতু যেন মরণ ফাঁদ

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর, ২০২০

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে সংস্কারের অভাবে একটি সেতু ভেঙ্গে পড়েছে। পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে সেতুটি।

জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শটিবাড়ি এলাকা হতে দূর্গাপুর বাজার পর্যন্ত চলাচালের একমাত্র পাকা সড়কে অবস্থিত একটি সেতু ভেঙ্গে পড়েছে। সংস্কারের অভাবে সেতুটি জটিল আকার ধারণ করেছে। বর্তমানে সেতুর উপর দিয়ে বাই-সাইকেল ও মোটর সাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

দেখা গেছে, শটিবাড়ি হতে দূর্গাপুরের মাঝামাঝি একমাত্র সড়কের সেতুর মাঝখানে ঢালাই ভেঙ্গে রড বেড় হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নেই কোন সর্তকতা চিহ্ন। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তবে যে কোন মহুর্তে ঘটতে পাবে বড় ধরনের কোন দূর্ঘটনা। ঘটতে প্রাণহানি। সেতুটি যেন পথচারীদের জন্য এখন মরণ ফাঁদ।

ওই এলাকার মুদি দোকানদার আব্দুল খালেক (৪৫) বলেন, বেশ কিছুদিন হয় সেতুটি ভেঙ্গে গেছে। কিন্তু মেম্বার, চেয়ারম্যান ও সরকার দলীয় নেতারা দেখেও যেন না দেখার ভান করছেন। রাতে ওই সেতুর ভেঙ্গে যাওয়া গর্তে পরে অনেকের হাত- পা ভেঙ্গে গেছে। এখন শুধু বাকী আছে প্রাণহানি।

সেতুর পাশেই বাড়ি রহমত আলী (৪০) বলেন, সেতুটি দ্রুত মেরামত না করলে বড় ধরনের র্দূঘটনা ঘটতেই পারে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads