সারা দেশ

সেই উদ্ধারকৃত গ্রেনেট, মাইন ও মর্টারশেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করলো বোম ডিসপোজাল ইউনিট

  • ''
  • প্রকাশিত ২৫ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের সংস্কার কাজে মাটি খননের সময় বের হওয়া সেই গ্রেনেট, মাইন ও মর্টার শেল (ভাঙ্গা) বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ল তিস্তা ক্যানেলের ধারে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটটি ১টি গ্রেনেট, ২টি মাইন ও ১টি ভাঙ্গা মটার শেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

পুলিশ সূত্র জানায়- সোমবার (২২ এপ্রিল) উপজলোর সদর ইউনয়িনরে বাজডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন ডালিয়া প্রধান সেচ খাল সংস্কার কাজের মাটি খনন করা হচ্ছিল। এসময় এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন করার সময় ১ টি গ্রেনেট, ১টি থ্রি নট থ্রি রাইফলে, ২ টি মাইন, ১ টি মর্টার শেল (ভাঙ্গা) ও ১ টি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে। স্থানীয় লোকজন এসব অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে অস্ত্র গুলোর বিষয়ে নিশ্চিত হয়ে সে স্থানটি ঘিরে রাখে এবং পুলিশি পাহারা বসানো হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ সেনা বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ১ টি গ্রেনেট, ২ টি মাইন ও ১টি ভাঙ্গা মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। ধারণা করা হয়- এগুলো অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার । উদ্ধারকৃত রাইফেল মরিচা ধরে অকোজো হলেও গ্রেনেট, মাইন ও মর্টার শেলটি তাজা ছিল। রংপুর সেনানিবাস ৬৬ পদাতিক ডিভিশনের মেজর আব্দুল্লাহ আল সায়েম ও মেজর আনিছের নেতৃত্বে¡ ১৮ সদস্য’র একটি বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত গ্রেনেট, মাইন ও মর্টার শেল মাটিতে পুতে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান- সেনা বাহিনীর বোম ডিসপোজালের ১টি ইউনিট এসে উদ্ধারকৃত গ্রেনেট, মাইন ও ভাঙ্গা মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে। মরিচা ধরে অকেজো হওয়ায় ১টি রাইফেল ও ১টি রাইফেলের ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

রংপুর সেনানিবাস ৬৬ পদাতিক ডিভিশনের মেজর আনিছ সাংবাদিকদের জানান- পরীক্ষা নিরীক্ষা করে ৩ আইটেমের অস্ত্র নিরাপদ স্থানে বিস্ফোরণ করে ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণের পরে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা তাও পরীক্ষা করে বোম ডিসপোজালের কাজ সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads