সারা দেশ

সুন্দরবন থেকে নৌকা ও কীটনাশক জব্দ

  • মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জুলাই, ২০২১

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার প্রস্তুতিকালে একটি নৌকা, ১৬ বোতল ও ৬ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বনবিভাগ। 

বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে একটি নৌকা, ১৬ বোতল ও ৬ প্যাকেট বিষ, একটি জাল ও বেশ পরিমাণ বরফ জব্দ করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের বনপ্রহরী শেখ আব্দুল মালেকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, অভিযানকালে দুর্বৃত্তরা নদীতে ঝাঁপিয়ে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে। 

এর আগে সোমবার ভোরে সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ এক ব্যক্তিকে আটক করে বনবিভাগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads