সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা

শিশু ধর্ষণের চেষ্টা

প্রতীকী ছবি

সারা দেশ

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা

আসামীর ২ দিনের রিমান্ড

  • সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, ২০১৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধর্ষণের চেষ্টা মামলার আসামী দু’দিনের রিমান্ড শেষে আবারো কারাগারে প্রেরণ।

গত সোমবার (০৯/০৯/২০১৯) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, দক্ষিণ শ্রীপুর চ্যাংমারী গ্রামের চান মিয়ার ছেলে কাঠ মিস্ত্রি ইয়াসিন আলীর প্রতিবেশি দক্ষিণ শ্রীপুর শখের বাজার গ্রামের আব্দুস ছামাদের বাড়িতে মিস্ত্রি কাজ করার সুবাদে তার বাবা-মা বাড়িতে না থাকায় আব্দুস ছামাদের ১ম শ্রেনীর পূড়য়া ছাত্রী (০৭) কে ঘরের ভিতরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীর আত্মচিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে ইয়াসিন আলী ঘটনা স্থল থেকে সটকে পড়ে।

এই ঘটনায় গ্রাম্য সালিশ দিয়ে সুরাহা না হওয়ায় গত ১১/০৯/২০১৯ ইং তারিখে আব্দুস ছামাদের স্ত্রী মনিরা বেগম বাদি হয়ে ইয়াসিন আলীকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। যার মামলা নং-২০। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০১৯ ইং জিজ্ঞাসাবাদ শেষ করে ২৪ সেপ্টেম্বর ২০১৯ইং আসামীকে জেল হাজতে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান, এ মামলায় জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেছে মামলার তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads