সুনামগঞ্জ প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের জন্য সরকারের দেওয়া ভিজিএফের ৬০বস্তা চাল সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি দোকান থেকে উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় দোকানের কর্মচারী সুহেল মিয়া(৩০) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(০৫ এপ্রিল)রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারের আবুল কাশেমের গুদাম থেকে উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভুমি জনি রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেনের নেতৃত্বে ৬০ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এর সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানা ওসি তদন্ত রতন দেবনাথ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া বিশেষ বরাদ্দ মাথাপিছু ১০ কেজি করে হতদরিদ্রদের নামে বরাদ্দ হয়। উপজেলার রফিনগর ইউনিয়নে ২ হাজার ২শত নামের অনুকুলে বরাদ্দকৃত চাল বুধবার ও বৃহস্পতিবার দিরাই খাদ্যগুদাম থেকে উত্তোলন করে নিয়ে যান চেয়ারম্যান শৈলেন তালুকদার। বিষটি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান।
আরও জানা যায়,উত্তোলনকৃত সকল চাল রফিনগর ইউনিয়ন পরিষদে যাওয়ার কথা কিন্তু ৬০ বস্তা চাল রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে আজহারুল ইসলামের কাছে রেখে যান চেয়ারম্যান শৈলেন তালুকদার। একপর্যায়ে উপজেলা প্রশাসন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি জনি রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশ সেখানে উপস্তিত হয়ে সরকারের ভিজিএফের চাল রাখার বিষয়টি সন্দেহজনক হওয়ায় প্রশাসন পুলিশের সহায়তায় জব্দ তালিকা করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের গরিবদের চাল বলে স্বীকার করে বলেন,আমি উপজেলা খাদ্য গোদাম থেকে নিয়ে আসার সময় পথে বৃষ্টির জন্য রাজানগরের আজহারুল ইসলামের কাছে চালগুলো বিকেলে রেখেছিলাম পরের দিন আমার ইউনিয়নের মেঘনা গ্রামে বিতরনের সময় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভুমি জনি রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশ সেখানে উপস্তিত হয়ে রাজানগর বাজারে ভিজিএফের ৬০বস্তা
চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে,তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
দিরাই থানা ওসি তদন্ত রতন দেবনাথ জানান, উদ্ধার কৃত চাল থানা রয়েছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





