সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিডর গ্রামে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১জন নিহতের খবর পাওয়া গেছে। এতে কম পক্ষে ৩৫ জন আহত হয়েছে। নিহত দুলাল মিয়া (৩০) উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাসিন্দা মৃত আলীম উদ্দিনের ছেলে।
বুধবার দুপুর ১২ টার দিকে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরজু খাঁ ও হোসেন খাঁর দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া নিহত হয়। এছাড়াও গুরুত্ব আহত গুল আহমদ (৬০) ও তার পুত্র মিলাদ (৩২) এবং আহত রউফ উদ্দিন (৩৮)সহ ২৫ জন আহত হয়েছে।
আহতদের চিকিৎসার জন্য দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুক্তাদির জানান,খবরে পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হত্যাকারীরা পলাতক রয়েছে। তিনি আরও জানান,আমিও নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ নিহতের লাশ সুরতহালের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।





