সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

জাতীয়

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০১৯

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত শ্রীকান্ত সিং (৩২) হরিপুর উপজেলার কালচা গ্রামের খেলোরাম সিংয়ের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কান্ধাল সীমান্ত ফাঁড়ির ৩৫৯ নম্বর পিলার থেকে ১৫০ গজ ভেতরে ভারতীয় এলাকায় তার লাশ দেখতে পেয়ে বিজিবি ক্যাম্পে খবর দেয় গ্রামবাসী।

খেলোরাম সিং জানান, তার ছেলে শ্রীকান্ত রোববার রাত ১০টার দিকে সীমান্ত দিয়ে ভারতে যায়। পরে তিনি বিএসএফের গুলিতে নিহত হন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানতে পারেননি।

অন্যদিকে, ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী অধিনায়ক মেজর রাজ মাহমুদ জানান, বিজিবি বিষয়টি অবগত আছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads