সিলেটের সেই ৩শ কেজির বাঘ মাছ সাড়ে ৪ লক্ষ টাকা বিক্রি হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত প্রতি কেজি ২৫শত টাকা থেকে ৩ হাজার টাকা করে বিক্রি করেছেন মাছ বিক্রেতা বিল্লাল হোসেন। গত ৩দিন ধরে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পুরো ৩শ কেজির বাঘ মাছ বিক্রি করেছেন এই মাছ বিক্রেতা।
উল্লেখ্য মঙ্গলবার (২৩ মার্চ) প্রথম দিকে বিকেলে বন্দবাজারের পুরাতন লাল বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন কুশিঘাটের মাছ ব্যবসায়ী বিল্লাল মিয়া। মঙ্গলবার পর্যন্ত বিক্রি না হওয়াতে হিমায়ীত করেন মাছটি। পুনরায় বুধবার (২৪ মার্চ) মাছ বাজারে নিয়ে আসলে দিনভর খবর পেয়ে মাছ ক্রেতারা একনজর দেখার জন্য ভিড় করতে থাকেন।
জানা যায়, মঙ্গলবার (২৩ মার্চ) সিলেটের সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের কুশিঘাটের বাসিন্দা বিল্লাল মিয়া সকাল ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানান। বিল্লাল মিয়া সেখার মাছ আড়ৎ থেকে এ ৩শ কেজির বাঘ মাছ কিনে নিয়ে সিলেটের লাল বাজার আড়ৎতে নিয়ে আসেন বিক্রির জন্য। সিলেট বাজারে মাছ দেখার জন্য দুদিন ধরে ক্রেতারা ভিড় করছেন।
বিল্লাল মিয়া জানান, ৩শ কেজির বাঘ মাছটি তিনি ৩ লাখ টাকা পেলে বিক্রি করে দিবেন।
মঙ্গলবার থেকে বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টা পর্যন্ত মাছটি এত দামে বিক্রি করতে না পারায় বেলা ১২ টা থেকে বাজারে মাইকিং করে তিনি প্রতি কেজি ১ হাজার থেকে ৩ হাজার টাকা করে বিক্রি করে মোট সাড়ে ৪ লক্ষ টাকা বিক্রি করেন মাছটি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে লাল বাজার মাছ বাজারে দেখা যায় এ মাছ কিনতে অনেকে উৎসাহ সহকারে কিনছেন।





