পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভর্তুকিমূল্যে ট্রেডিং কর্পোরশন অব বাংলাদেশ (টিসিবি’র) পণ্য বিক্রয় কার্যক্রম রোববার সকালে উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মালখানগর ইউনিয়ন পরিষদের সহযাগীতায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত সচিব এ,কে,এম মাসুদুজ্জামান।
মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার প্রমুখ।





