সিরাজগঞ্জে মুদি দোকানের নিচে মিলল পাঁচ বস্তা কয়েন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে মুদি দোকানের নিচে মিলল পাঁচ বস্তা কয়েন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের কাজীপুরে হরিনাথপুর সকাল বাজারে মুদির দোকানে মিলল পাঁচ বস্তা কয়েন। মৃদুল নামের মুদি দোকানির মাচার নিচ থেকে মাটি খুড়তেই এ পাঁচ বস্তা কয়েন পাওয়া যায়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

ওই বাজারের দোকানীদের সাথে কথা বলে জানা যায়, দোকানির বাড়ি উপজেলার হরিনাথপুর সাহা পাড়ায়। মঙ্গলবার দোকানে খরিদদারের বসার মাচা ভেঙ্গে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুড়তে গেলেই পাওয়া যায় কয়েনের খনি। একে একে বের হয় ১, ২ ও ৫ টাকার পাঁচ বস্তা কয়েন। পরে ঐ মুদি দোকানী ভ্যানে করে কয়েনগুলো নিজ বাড়িতে নিয়ে যায়।

দোকানি মৃদুল বলেন, দীর্ঘদিন দোকানদারি করতে গিয়ে নিচে কয়েন পরে পরে এতোগুলো জমে গেছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এখনও লিখিত কোন অভিযোগ পায়নি। তবে ঘটনা তদন্ত করার কথা জানালেন এই কর্মকর্তা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads