সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতের আঘাতে মো.ধুইতা শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ধুইতা শেখ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ছরওয়ার লিটন জানান, বিকালে ধুইতা শেখ নিজ কৃষি জমিতে আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads