সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ১০

দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ১০

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গা ও রায়গঞ্জে পৃথক দূর্ঘটানায় তিন জন নিহত হয়েছে। সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত। আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ বৃহস্পতির ভোর ৬ দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিণচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। এদিকে রায়গঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভূইয়াগাতী-নিমগাছি আঞ্চলিক সড়কে নিমগাছি ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২) ও রায়গঞ্জ উপজেলার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছানোয়ার হোসেন (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচরা এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক রাজু নিহত হয়। হেলপার রনিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। মামলা দায়ের হয়েছে।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক যুবাইদুল ইসলাম জানান, ঢাকা- বগুড়া মহাসড়কের ভুইয়াগাতী ব্রীজ দেবে যাওয়ায় তাড়াশ উপজেলার মহিশলুটি দিয়ে বাস নিমগাছি ভূইয়াগাতি আঞ্চলিক সড়কে প্রবেশ করে। এসময় নিমগাছি ডিগ্রী কলেজের সামনে পথচারী ছানোয়ার হোসেনকে মামুন পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছানোয়ার হোসেন নিহত হয়। ঘাতক বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads