৬ ঘন্টা বন্ধ থাকার পর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুতর ঘটনায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের সয়দাবাদ এলাকায় মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচুত্য বগিগুলো সরিয়ে রেলপথ চলাচলের উপযোগী করে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার বলেন, মালবাহী একটি ট্রেনে সায়দাবাদ এলাকায় এসে পৌছালে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, ভারতের পণ্যবাহী ট্রেন ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে যাওয়ার পথে ট্রেনটি সয়দাবাদ পৌছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের লুপ লাইনসহ তিনটি লেন লক হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যেগাযোগ বন্ধ রয়েছে। দুপুর বারোটার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে রেলপথ থেকে লাইনচুত্য বগী দুটো সরিয়ে চলাচলের উপযোগী করে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর ৬ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।





