সিরাজগঞ্জে কর্মহীন ১০০ ছিন্নমূল হকারকে নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা মির্জা মোস্তফা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে কর্মহীন ১০০ ছিন্নমূল হকারকে নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা মির্জা মোস্তফা

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মে, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দী মানুষ। ঘর থেকে বেরোনো বারণ। তাই ঘুরছে না দিনমজুরের আয়ের চাকা। হাড়ি চড়ছে না অসহায় পরিবারের উনুনে। একবেলা খেয়ে দুবেলা উপোস। তাদের কথা ভেবে ব্যক্তিগত তহবিল থেকে ১০০ কর্মহীন ছিন্নমূল হকারদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ প্রয়াত মির্জা মোরাদুজ্জামানের ছেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ডপয়েন্ট, সিনেমা হল এলাকার ছিন্নমূল ১শ’র অধিক কর্মহীন ছিন্নমূল হকারদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সাবেক ছাত্রনেতার এমন মহানুভবতায় মুগ্ধ নিজ গ্রাম ধানবান্ধি ও শহর রক্ষা বাঁধ পয়েন্টসহ আশপাশের মহল্লার মানুষ। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ মেহেদী হাসান মুন্না, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক  মো. রাসেল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলাম সেরাজ, যুগ্ম-সাধারণ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, যুগ্ম-সাধারণ কে.এম আনোয়ারুল ইসলাম আন্নু, আকাশ খন্দকার, শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিতু, জেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক স্বপন বাবু, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন ছানু প্রমুখ।  

এ প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর দিক-নির্দেশনায় শুভেচ্ছাস্বরূপ খাদ্যসামগ্রী নিয়ে অভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ আবারও সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ডপয়েন্ট ও সিনেমা হল এলাকার ১শ’র অধিক ছিন্নমূল কর্মহীন হকারদের মাঝে নগদ অর্থসহায়তা দিয়েছি। অসহায় মানুষদের মাঝে অর্থসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, সমাজে আরো অনেক বিত্তশালী সম্পদশালী লোক আছেন, তারাও যদি এগিয়ে আসেন, তাহলে মানুষগুলো অন্তত ডাল, ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন। আমরা ব্যক্তি পর্যায়ে যতটুক সম্ভব এ সহায়তা কার্যক্রম চালিয়ে যাব। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads