সিদ্ধিরগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিদ্ধিরগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন, ২০২১

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্ত হয়নি। ঘটনার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত নয়টায় ফতুল্লা থানার পাশে চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আজাদ ডাইং কারখানায় এঘটনা ঘটে।

খবর পেয়ে রাত এগারোটায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদ ডাইংয়ের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলে কারখানার পক্ষ থেকে বলা হয় আগুন নিজেরাই নিভিয়ে ফেলেছে। তখন ফায়ার সার্ভিস চলে যায়।

অভিযোগ উঠেছে, বিস্ফোরণে নিহত শ্রমিকের লাশ গুমের চেষ্টা করছিল মালিকপক্ষ। লাশে সাদা পাউডার দেওয়া হয়েছে। এরপর সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়। গভীর রাতে লাশ গুম করার পরিকল্পনা ছিল। কিন্তু কারখানার কেউ বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়। পরে রাত এগারোটায় পুলিশ কারখানার ভেতর থেকে সাদা পাউডার ও কাপড় দিয়ে পেঁচানো শ্রমিকের লাশ উদ্ধার করে।

ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান, বিস্ফোরণ ঘটনার তদন্ত করছে পুলিশ। মালিক বা শ্রমিক কেউ কারখানায় নেই। নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads