সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২১

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বামীসহ আরো দুজন । মঙ্গলবার সকালে চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে নরসিংদীর বাবুর হাটে কাপড় কিনতে আসছিলেন এই নারী। তার সাথে তার স্বামীও ছিল। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads