চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। অর্থাৎ তাঁর মেয়াদ আছে আরো কয়েকদিন । এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে নতুন চেয়ারম্যান হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিনই সুজনের উদ্দেশ্যে অনেকের অভিনন্দন বার্তা প্রকাশ পেয়েছে, তবে বিষয়টি গুঞ্জন নাকি সত্যি নিশ্চিত হওয়া যায়নি এখনো। জহিরুল আলম দোভাষের মেয়াদ বৃদ্ধি পাচ্ছে না এমনটা বলছে একটি সূত্র।
জানা গেছে, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বর্তমানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব অবস্থান করছেন। তাই মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল প্রথম দফায় দুই বছরের জন্য সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষ। পরে ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে আবারও পরবর্তী তিন বছরের জন্য তাকে একই পদে নিয়োগ দেয় সরকার।





